নিত্যদিনের কিছু প্রয়োজনীয় সুন্নত সমূহ | প্রাত্যহিক জীবনের সুন্নত | দৈনন্দিন জীবনের সুন্নত | Sunnah



নিত্যদিনের কিছু প্রয়োজনীয় সুন্নত সমূহ | দৈনন্দিন জীবনের সুন্নত 

• প্রতিদিন আমরা অনেককিছু করি যা সুন্নতের মধ্যে পরে কিন্তু তা আমরা জানি না এবং সুন্নত অনুযায়ী করি না৷ আর এই কাজগুলো আমাদেরকে প্রতিদিনই করতে হয়। আমরা চাইলে এই কাজগুলো খুব সহজেই সুন্নত অনুযায়ী করতে পারি। যেমন :


• জুতা:-

বিসমিল্লাহর সহিত:

ক) জুতা পরার সময় প্রথমে ডান পা এবং পরে বাম পায়ে জুতা পরা।

খ) জুতা খুলার সময় প্রথমে বাম পা এবং পরে ডান পায়ের জুতা খুলা। (বিঃদ্রঃ আমরা জুতা পরার সময় যেভাবে প্রথমে ডান পায়ে জুতা পরি, জুতা খুলার সময়ও প্রথমে ডান পায়ের জুতা খুলে ফেলি। তাই জুতা খুলার সময় খেয়াল করে প্রথমে বাম পায়ের জুতা খুলতে হবে এবং পরে ডান পায়ের)।

★ এক পায়ে জুতা পরে অন্য পা খালি রেখে না হাটা। হয়তো দুই পায়ে জুতা পরা নয়তো কোনো পায়েই জুতা না পরা। এক পায়ে জুতা পরে শয়তান চলাফেরা করে। 


• কাপড় :-

বিসমিল্লাহর সহিত :

ক) কাপড় পরিধান করার সময় প্রথমে কাপড়ের ডান হাতা এবং পরে বাম হাতা পরিধান করা। অর্থাৎ প্র‍থমে ডানদিকে থেকে এবং পরে বামদিক থেকে কাপড় পরিধান করা। 

খ) কাপড় খুলার সময় প্রথমে বামদিক থেকে এবং পরে ডানদিক থেকে কাপড় খুলা। (বিঃদ্রঃ আমরা কাপড় পরিধান করার সময় যেভাবে প্রথমে ডানদিক থেকে কাপড় পরিধান করি, কাপড় খুলার সময়ও প্রথমে ডানদিক থেকে শুরু করি। তাই কাপড় খুলার সময় খেয়াল করে প্রথমে বামদিক থেকে খুলতে হবে এবং পরে ডানদিক থেকে)।


• বাথরুম/টয়লেট:-

ক) বাথরুম/টয়লেটে প্রবেশের সময় বাথরুম/টয়লেটে প্রবেশের দোয়া (বিসমিল্লাহি আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খাবা-ইসি) পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা।

খ) বাথরুম/টয়লেট থেকে বের হওয়ার সময় বাথরুম/টয়লেট থেকে বের হওয়ার দোয়া (গুফরা-নাকা) পড়ে ডান পা দিয়ে বের হওয়া।


• কফ, থুথু:-

কফ বা থুথু ইত্যাদি কিবলার দিকে না ফেলা অর্থাৎ পশ্চিম দিকে না ফেলা। 


• ডানপন্থী:-

যেকোনো কাজ (তুলনামূলক ভালো কাজ) ডানদিক থেকে শুরু করা। ডান কে প্রাধান্য দেওয়া।