সন্তানদের লালন-পালনের জন্য কোরআন মাজীদ থেকে নেওয়া ১০ টি উপদেশ | সন্তানের প্রতি লোকমান (আ.) এর ১০ টি উপদেশ
◾ লোকমান (আ.) তার সন্তানকে ১০ টি উপদেশ দেন। আর এই উপদেশগুলো আল্লাহর কাছে এতো পছন্দ হয়েছে যে তিনি তা পবিত্র কোরআন মাজীদের মতো মহাগ্রন্থে উল্লেখ করেছেন।
সান্তানদের লালন-পালনের জন্য, মানুষের মত মানুষ গড়ার জন্য, খাটি মুসলিম গড়ার জন্য সন্তানের প্রতি লোকমান (আ.) এর সেই ১০ টি উপদেশ নিচে দেওয়া হলোঃ
▪️ সন্তানের প্রতি লোকমান (আ.) এর ১০ টি উপদেশকে ৩ ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ঈমান সম্পর্কিত উপদেশ।
২. ইবাদত সম্পর্কিত উপদেশ।
৩. আখলাক সম্পর্কিত উপদেশ।
______
• ঈমান সম্পর্কিত উপদেশ:-
১. আল্লাহর সাথে শিরক কর না।
২. আল্লাহ তায়া’লা সব কিছু দেখেন, জানেন। আল্লাহকে ভয় করে চলা।
• ইবাদত সম্পর্কিত উপদেশ:-
৩. নামাজ পরা (৭ বছরের সময় আদেশ, ১০ বছর হলে শাসন)
৪. সৎ কাজের আদেশ করা।
৫. অসৎ কাজে নিষেধ/বাধা প্রদান করা।
৬. বিপদ আসলে ধৈর্য ধারণ করা।
• আখলাক সম্পর্কিত উপদেশ:-
৭. মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে না চলা। মানুষকে অবজ্ঞা করে ঘাড় ফিরে না চলা অর্থাৎ হাসিমুখে চলা ও অহংকার না করা।
৮. চলাফেরা করার সময় রাস্তাঘাটে বিনয়ী হয়ে চলা।
৯. মধ্যম পন্থা অবলম্বন করা। হাটার সময় খুব জুড়ে জুড়ে বা আস্তে আস্তে না হেটে মধ্যম পন্থায় হাটা যেন ভদ্রতা প্রকাশ পায়।
১০. আওয়াজ হবে বিনয়ী আওয়াজ, ধমক দিয়ে, চিৎকার-চেচামেচি করে মানুষের সাথে বাজে ব্যবহার না করা। উচু গলায় গাধায় ডাকে।

