২৪ ঘন্টার সুন্নত | দৈনন্দিন জীবনের সুন্নত
• আল্লাহপাক বলেছেন "আমি জ্বিন এবং মানবজাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি"। অতএব আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো সারাজীবন আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? এর উত্তর হলো: সারাজীবনের প্রতিটি কাজ যদি হযরত মোহাম্মদ (সা.) এর দেখানো তরিকা বা পদ্ধতিতে হয় এবং তার সুন্নত মাফিক অর্থাৎ সুন্নত অনুযায়ী হয় তাহলে জীবনের প্রতিটি কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের উচিত জীবনের প্রতিটি কাজই সুন্নত অনুযায়ী করা।
নিচে কিছু সুন্নত উল্লেখ করা হলোঃ
রাত:-
• এশার নামাজের আগে ভাত/ খাবার খাওয়া। [বুখারী ৫০৬৯]
• এশার নামাজের আগে না ঘুমানো। [বুখারী ৫৬৮, ৭৭১, মুসলিম ১৪৯৪, ১৪৯৫]
• এশার নামাজের পরেই ঘুমানো। দেরী করে না ঘুমানো। [বুখারী ৫৬৮, ৭৭১, মুসলিম ১৪৯৪, ১৪৯৫, মুসনাদে আবি ইয়ালা ৪৮৭৯]
• ঘুমানোর আগে পড়তে হবে: আয়াতুল কুরসি (সূরা বাকারা আয়াত ২৫৫) [বুখারী ৫০১০, ২৩১১]
• সূরা বাকারার শেষের তিন আয়াত।
• একবার করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে দুই হাতের তালু একত্রিত করে ফুক দিয়ে দুই হাত দ্বারা মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করা। এভাবে তিন বার করা। [বুখারী ৫০১৭]
• সূরা কাফিরুন পড়া।
• ডান কাঁধে ঘুমানো।
• ঘুমানোর দোয়া পড়া।
• ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে বাম দিকে তিন বার থুথু ফেলে আওযুবিল্লাহ হিমিনাস সাইতুয়ানির রাজীম পড়ে পাশ পরিবর্তন করে ঘুমানো।
সকাল:-
• ভোর বেলা ঘুম থেকে ওঠা।• দুই হাত দ্বারা মুখে ঘুমের আবেশ মুছে ফেলা।
• ঘুম থেকে ওঠার দোয়া পড়া।
◼️◾▪️
আরও কিছু সুন্নত সমূহঃ নিচে ক্লিক করুন 👇🏿
• নিত্যদিনের কিছু প্রয়োজনীয় সুন্নত সমূহ

