নামাজের আহকাম ৭ টি। যথাঃ
১. শরীর পাক। অর্থাৎ সালাতের আগে ওযু করে পবিত্র হতে হবে, আর গোসল ফরয হলে আগে গোসল করে নিতে হবে।
২. পোশাক পাক।
৩. জায়গা পাক।
৪. সময় হওয়া।
৫. সতর ঢাকা।
৬. কিবলামুখী হওয়া।
৭. নিয়ত করা।
অপরদিকে সালাত ফরয হওয়ার জন্য বিজ্ঞ ফকীহগণ আরও ৩টি শর্ত যোগ করেছেন। আর তা হলো:
(ক) ইসলাম গ্রহণ।
(খ) হুঁশ-জ্ঞান থাকা
(গ) প্রাপ্তবয়স্ক হওয়া।
দলীলঃ
১- [বুখারী ১৩৫]
২- [আবু দাউদ ৩৭৮-৩৭৯]
৩- [বুখারী ২২০]
৪- [সূরা নিসা ১০৩]
৫- [সূরা আ'রাফ ৩১]
৬- [সূরা বাকারা ১৪৪, মুসলিম ৩৯৭]
৭- [বুখারী ১]
__________
নামাজের আরকান ১০টি। যথাঃ
১. দাঁড়িয়ে সালাত আদায় (ফরয সালাতে সক্ষম অবস্থায়)।
২. তাকবীরে তাহরীমা (প্রথম তাকবীর)।
৩. সূরা ফাতিহা পাঠ (প্রত্যেক রাকাআতে)।
৪. রুকু করা এবং রুকু থেকে উঠা।
৫. সিজদা এবং সিজদা থেকে উঠা।
৬. দুই সিজদার মধ্যবর্তী বৈঠক।
৭. শেষ বৈঠক ও তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়া।
৮. রুকনগুলো ধীরস্থিরভাবে আদায় করা।
৯. রুকন আদায়ে ধারাবাহিকতা রক্ষা করা (অর্থাৎ ক্রমধারা অনুযায়ী একের পর এক রুকনগুলো আদায় করা)।
১০. সালাম ফেরানো (ডানে ও বামে)। এর কোন একটা ফরয ইচ্ছায় বা ভুলে বাদ পড়লে সালাত বাতিল হয়ে যাবে।
দলীলঃ
১- [বুখারী ১১১৭]
২- [বুখারী ৭০৯]
৩- [বুখারী ৭৫৬]
৪- [সূরা হাজ্জ ৭৭, বুখারী ৭৫৭]
৫- [বুখারী ৭৫৭]
৬- [বুখারী ৭৫৭]
৭- [বুখারী ৮৩১]
৮- [বুখারী ৭৫৭]
৯- [বুখারী]
১০- [আবু দাউদ ৬১]

