অজুর ফরজ ও সুন্নত সমূহ



অজুর ফরজ সমূহঃ

• মুখমন্ডল ধৌত করা।

• দুই হাতের কনুইসহ ধৌত করা।

• মাথা মাসেহ করা।

• দুই পায়ের টাকনুসহ ধৌত করা।


অজুর সুন্নত সমূহঃ

• অজুর শুরুতে নিয়ত করা। [বুখারী ০১]

• বিসমিল্লাহ পড়া। [আবু দাউদ ১০১]

• উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। [সূরা মায়িদা ০৬]

• মিসওয়াক করা। 

• কুলি করা।

• নাকে পানি দেওয়া। 

• রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। 

• প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করা।

• দাড়ি থাকলে দাড়ি খিলাল করা।

• আঙুল খিলাল করা। 

• পুরো মাথা মাসেহ করা। 

• উভয় কানের ভিতরে ও বাহিরে মাসেহ করা। 

• মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা।

• ধৌত করার সময় অঙ্গগুলোকে ঘষে-মেজে ধৌত করা।

• একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা।

• অঙ্গগুলো ধৌত করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল পরে হাত ধৌত করা, মাথা মাসেহ করা এবং পা ধৌত করা।

• প্রথমে বাম হাত দিয়ে ডান হাত এবং পরে ডান হাত দিয়ে বাম হাত ধৌত করা।